বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের মিলন মেলা

ওসমান চৌধুরী চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধোপাছড়ী ইসলামি নূরানী একাডেমির বার্ষিক সভা, পুরষ্কার বিতরণী ও ছাত্রছাত্রী দের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (০৮জানুয়ারী) ২৬ সকাল থেকে মাদ্রাসার মিলনায়তনে খতমে কুরআন, প্রতিষ্টাতা মরহুম হাজী শামসুল ইসলাম চৌধুরীর দোয়া এবং বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মুনাজাত ও দোয়া করা হয়।
২য় অধিবেশন পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ধোপাছড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মজিবুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফছারুল মোমিন উত্তর সাতকানিয়া সাঙ্গু কমিটির জামায়াতের সহ সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন মাদ্রাসার নির্বাহীপরিচালক সার্জেন্ট মিজানুর রহমান,   উপস্থিত ছিলেন ১,২,৩,নং ওয়ার্ড মহিলা মেম্বার লাখি চৌধুরী, উপস্থিত ছিলেন ধোপাছড়ী বাজারের নতুন মার্কেটের কর্ণদ্বার মোঃ মুনছুর, কুয়েত প্রভাসী মোহাম্মদ আলম, সাংবাদিক ওসমান চৌধুরী, শহিদুল ইসলাম, আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, আরিফুর রহমান, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান, ক্বারী মাওলানা মিজানুর রহমান, মাওলানা আলী আজগর, মাওলানা নুরুল হুদা,সিনিয়র শিক্ষক ফারুক আহমেদ, সিনিয়র শিক্ষক মোঃ মামুন, মাওলানা নুরুল আফছার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশের নূরানী শিক্ষা বোর্ডে তিন বার ২য় ও ৩য় স্থান হওয়া গৌরবের। অজোপারাগাঁয়ে এতো সুন্দর মনোরম পরিবেশে এই মাদ্রাসা অবস্থিত।এইমাদ্রাসার ক্যারিকুলাম শিক্ষা ব্যাবস্থা এতো সুন্দর যা নজর কাড়ার মতো। মাদ্রাসার শিক্ষক গন শিক্ষা দানে অতি প্ররিশ্রমি তা সহজে অনুমান করা যায়।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান।

মন্তব্য করুন