নিউজগার্ডেন ডেস্ক: বরেণ্য রাজনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাদ যোহর মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদের সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ও দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তিনি শিগগিরই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন; মহানগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, মোহাম্মদ ইউসুফ এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
এসময় মহান আল্লাহর দরবারে তাঁর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশবাসীর নিকটও তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল