প্রতিটি পাড়া-মহল্লাকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে: মোহাম্মদ উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মে ২০২৬) সন্ধ্যা ৭:০০ টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক আজমের সভাপতিত্বে এবং থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ড সংগঠনের মজবুতি অর্জনের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লাকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের সফলতা নির্ভর করে তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর করার ওপর। তাই প্রতিটি ওয়ার্ডে আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াতকে আরও বেগবান করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ,২৩ নম্বর ওয়ার্ডের আমীর আব্দুর রহিম, ২৭ নম্বর ওয়ার্ডের আমীর মুজিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ ফারুকী, মাকসুদুর রহমান,২৩ নং ওয়ার্ড সেক্রেটারী আব্দুল কাদের প্রমুখ।

মন্তব্য করুন