
নিউজগার্ডেন ডেস্ক: জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ, এডভোকেট সাইফুল ইসলাম আলিফ সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুলাই কোর্টহিল জামে মসজিদে বাদ জোহর এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় মাইলফলক হিসেবে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইনজীবীরা সর্বদা প্রস্তুত।
মিলাদ মাহফিলে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সহসাধারণ স¤পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ক্রীড়া স¤পাদক মোঃ সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য আলী আকবর, মোঃ ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন, দিদারুল আলম সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।








