বাঁশখালীর আশফাকের পরিবারকে আমীরে জামায়াতের অনুদান প্রদান

নিউজগার্ডেন ডেস্ক: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা নিবাসী প্রবাসী কামাল উদ্দিনের দ্বিতীয় পুত্র ও ৫ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আশফাক উদ্দিন প্রবল বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ ১৭ জুলাই মরহুমের গ্রামের বাড়িতে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশীদ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে জেলা আমীর মরহুম আশফাক উদ্দিনের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুম মুহাম্মদ আশফাক উদ্দিনের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকাহত পরিবারের জন্য সবরে জামিল কামনা করে দোয়া করেন।

 

মন্তব্য করুন