বোয়ালখালীতে ত্রাণ বিতরণ করলেন রোভার স্কাউট এসোসিয়েশন

বোয়ালখালীতে বানভাসি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন/ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সর্দারপাড়া, ধোরলা, গাজীর পাড়া ও সারোয়াতলী এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা, বিশিষ্ট […]
সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক। শুক্রবার ১৭ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের মহেশখালী থানাধীন হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে একটি […]
বাঁশখালীর আশফাকের পরিবারকে আমীরে জামায়াতের অনুদান প্রদান

নিউজগার্ডেন ডেস্ক: বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা নিবাসী প্রবাসী কামাল উদ্দিনের দ্বিতীয় পুত্র ও ৫ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আশফাক উদ্দিন প্রবল বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ ১৭ জুলাই মরহুমের গ্রামের বাড়িতে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এ […]
ক্ষতিগ্রস্তদের মাঝে সদরঘাট থানা জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: টানা ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী […]
আত্মশুদ্ধি ও নৈতিক নেতৃত্ব জরুরি : মুহাম্মদ শাহজাহান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। ব্যক্তির চরিত্র, সততা ও দায়িত্ববোধই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি। তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা […]
চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে: মন্ত্রী আমিন উর রশিদ

নিউজগার্ডেন ডেস্ক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে। মন্ত্রী আজ ১৭ জুলাই চট্টগ্রামের চন্দনাইশ উপজলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারীদের মাঝে ধান বীজ ও উপকরণ বিতরণ এবং গবাদি […]
বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইএসডিই বাংলাদেশ

নিউজগার্ডেন ডেস্ক: কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসাবে চকরিয়া পৌরসভায় ১ হাজার বন্যা দুর্গত, অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সৌদি […]