
নিউজগর্ডেন ডেস্ক: আল-মরচুচ হজ্ব কাফেলার উদ্যোগে হাজীদের নিয়ে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় নগরীর সাফা আর্কেডে অনুষ্ঠিত হয়েছে।
হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানে শতাধিক হাজী, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। হজ্জের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি আরবী বিভাগের অধ্যাপক মাওলানা নেজাম উদ্দিন। হজ্ব গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি অধ্যাপক বিএম মফিজুর রহমান, বক্তব্য রাখেন হাব ও আটাবের সভাপতি আলহাজ্ব শাহ আলম, হাবের সেক্রেটারী আবদুল মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড: মাওলানা জুনাইদুল ইসলাম, রসুলাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবী পতেঙ্গা ইসলামিয় ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, রসুলাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, মাওলানা আরিফুল্লাহ, মাওলানা ইমরান সাঈদ, মাওলানা আখতার হোসাইন, উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা হজ্জের আধ্যাত্মিক, সামাজিক ও ব্যক্তিগত গুরুত্ব তুলে ধরেন। তারা হজ্জের মাধ্যমে মানুষের জীবনে শৃঙ্খলা, ধৈর্য, এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। হজ্জের অভিজ্ঞতা এবং এর শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নতি সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হাজীগণ তাদের হজ্জের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আল-মরচুচ হজ্ব কাফেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।









