চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা’র চ্যাম্পিয়ন ইটিই বিভাগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ ১-০ গোলে পুরকৌশল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে ইটিই বিভাগের ২২ ব্যাচের ছাত্র মোহাম্মদ এবং সেরা গোলরক্ষক হয়েছে ইটিই বিভাগের ২১ ব্যাচের ছাত্র কাউছার মাহমুদ শিশির।
আজ ২৬ জুলাই (রবিবার) ২০২৬ খ্রিঃ বিকালে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ইয়াসির আরাফাত।

মন্তব্য করুন