পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র প্রায় ১০০০ পরিবারের হাতে তিনি এসব খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য […]

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠন সম্ভব নয়: লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল না করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠন সম্ভব নয়। তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, জনশক্তির আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে। […]

চট্টগ্রামে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের মানববন্ধন

নিউজগার্ডেন ডেস্ক: সরকারী প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরী ভিত্তিক ও মাস্টাররোলের কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিলসহ বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবীতে আজ ২৬ জুলাই রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতি […]

ওডেব’র ‘ইতিবাচক কর্মস্থল’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে জেন্ডার সমতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ওডেব-এর আয়োজনে ২ দিনব্যাপী ‘ইতিবাচক কর্মস্থল: জেন্ডার সমতা আরএমজি নারী নেতাদের প্রশিক্ষণ’ আজ শেষ হয়েছে। ২৫ ও ২৬ জুলাই সকাল ১০টা থেকে ওডেব প্রধান অফিস মিলনায়তন ও শাপলা ক্লাব ওডেব ওমেন্স সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে চট্টগ্রামের বিভিন্ন আরএমজি কারখানার ৬০ জন […]

চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা’র চ্যাম্পিয়ন ইটিই বিভাগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ ১-০ গোলে পুরকৌশল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে ইটিই বিভাগের ২২ ব্যাচের ছাত্র মোহাম্মদ এবং সেরা গোলরক্ষক হয়েছে ইটিই বিভাগের ২১ […]

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’র প্রস্তুুতিমূলক সভা

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৬ জুলাই রোববার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক প্রস্তুুতিমূলক সভা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনেরা দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালনের জোরালো দাবি জানান। সভায় সভাপতির বক্তব্যে জেলা […]

সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা করতে হবে: আইন মন্ত্রী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে কর্মশালা […]

সিভাসুতে ‘ভেটেরিনারি ফার্মেসি’ উদ্বোধন, প্রাণিসেবায় নতুন সংযোজন

নিউজগার্ডেন ডেস্ক: শিক্ষা, গবেষণা এবং প্রাণীর রোগ নিরূপণ ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি আধুনিক ও মানসম্মত ওষুধ ও যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থাকে আরও সুসৎগঠিত করতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু করা হয়েছে ‘ভেটেরিনারি ফার্মেসি’। এখন থেকে খামারি ও সাধারণ জনগণ তাদের প্রাণীর যাবতীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সিভাসু’র এই ‘ভেটেরিনারি ফার্মেসি’ থেকে […]

চুয়েটে ASME EFx CUET অনুষ্ঠিত

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ASME Student Chapter CUET-এর উদ্যোগে ”ASME EFx CUET-2026” অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই (শনিবার) ২০২৬ খ্রি: চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. […]

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: নজরুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই যুদ্ধাহতদের নিয়ে এক সমাবেশ আজ রবিবার (২৬ জুলাই) নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক জুলাই যুদ্ধাহত অংশ নেন। সমাবেশে আরও […]