
নিউজগার্ডেন ডেস্ক: নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে জেন্ডার সমতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ওডেব-এর আয়োজনে ২ দিনব্যাপী ‘ইতিবাচক কর্মস্থল: জেন্ডার সমতা আরএমজি নারী নেতাদের প্রশিক্ষণ’ আজ শেষ হয়েছে।
২৫ ও ২৬ জুলাই সকাল ১০টা থেকে ওডেব প্রধান অফিস মিলনায়তন ও শাপলা ক্লাব ওডেব ওমেন্স সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে চট্টগ্রামের বিভিন্ন আরএমজি কারখানার ৬০ জন নারী নেত্রী অংশগ্রহণ করেন।
ওডেবের প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় আয়োজিত প্রশিক্ষণে ধারণাপত্র পাঠ ও বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন পিএমটিও সজল দে, সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন, বন্দনা বড়ুয়া, ইতি সর্ববিদ্যা পুষ্পা ও মিনু চৌধুরী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হ্লা শিনু মার্মা। প্রশিক্ষণে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, নারী নেতৃত্বের বিকাশ, জেন্ডার সংবেদনশীলতা এবং ইতিবাচক কর্মপরিবেশ গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ কারখানায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।









