
নিউজগর্ডেন ডেস্ক: আগামী ১৪ আগষ্ট থেকে নগরীতে শুরু হচ্ছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দেশের তরুণ প্রজ্জমকে খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখার মহৎ উদ্দেশ্য ” শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর এই আয়োজন। এটা চট্টগ্রামের অন্যতম বৃহৎ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীরা তাদের ফুটবল প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যে চর্চার সুযোগ পাবে। ১৪ আগষ্ট শুক্রবার বিকাল ৩টা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ আগষ্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত ” শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন নগর বিএনপি সভাপতি এরশাদ উল্লাহ এম পি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এটা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং চট্টগ্রামেরস্কুল ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত। এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় দলের ফুটবলাররা, যারা দেশের ফুটলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। অংশগ্রহনকারী ৪৮টি শত শত খেলোয়াড়, হাজারো দর্শক এবং এক স্বপ্ন – চট্টগ্রামের স্কুল ফুটবলকে নতুন পরিচয়ে তুলে ধরার অঙ্গিকার নিয়ে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় আন্তঃস্কুল ফুটবল মহাযজ্ঞ। “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা ” গ্লোগানে চট্টগ্রাম প্রস্ত্তত ৪৮ টি স্কুল দল – এখন অপেক্ষা শুধুই বাঁশির প্রথম সুরের। এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মকে সুস্থ৷ মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন।
রেকর্ড পরিমান নগরীর ৪৮ টি স্কুল দলকে ১২ গ্রুপে বিভক্ত করে প্রথমে লিগ এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ষ্ট থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পক্ষে খেলায় অংশগ্রহণ করবে। খেলা পরিচালিত হবে ফিফা আিন অনুযায়ী।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লক্ষ, রানাসআপ দলকে এক লক্ষ, তৃতীয় দলকে পঞ্চাশ হাজার ও ৪র্থ দলকে পচিশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। তাছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দল ও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। তাছাড়া অংশগ্রহনকারী ৪৮ স্কুল দলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে খেলার সামগ্রী (বুট, মোজা, জার্সি ও অন্যান্য) প্রদান ও খেলা চলাকালীন যাতায়তের জন্য যাহবাহনের ব্যবস্থা করা হবে।
সাংবাদিক সম্মেলনে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয় ও নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব মসিউল আলম স্বপন ও মিডিয়া কমিটির টুর্নামেন্ট কমিটির আহবায়ক শওকত আজম খাজা ও খেলা পরিচালনার সমন্বয় মামুন উদ্দিন মামুন।
বক্তারা টুনামেন্টকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সর্বস্থরের সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা মোঃ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্জুরুল আলম মন্জু, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, কামরুল ইসলাম, জাফর আহম্মদ, নুরুদ্দীন হোসেন নুরু, গাজী আইয়ুব, মোহাম্মদ আজম, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, ক্রীড়া সংগঠক জাহেদুর হাসান, জাসাস নগর আহবায়ক এম এ মুসা বাবলু, নগর তাতী দলের আহবয়ক সেলিম হাফেজ, ক্রীড়া দলের হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইয়াকুব।









