
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI)-এর নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয়ের সুযোগ তৈরিতে সহায়তা প্রদান করবে
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) ও বিশ্বখ্যাত ডিজিটাল প্ল্যাটফর্ম Alibaba.com-এর অফিসিয়াল চ্যানেল পার্টনার Springfield Corporation-এর মধ্যে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল বাণিজ্যে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে CWCCI-এর সেমিনার হলে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে CWCCI-এর প্রেসিডেন্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ এবং Springfield Corporation-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাইজুল আলম।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে CWCCI-এর নারী উদ্যোক্তাদের Alibaba.com-এর মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে পণ্য প্রদর্শন ও বিপণন, ডিজিটাল ট্রেড বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে CWCCI-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী, পরিচালক আমেনা শাহীন, সারিস্ত বিনতে নুর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান। এছাড়াও Springfield Corporation-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শান শাহেদ, সহকারী ব্যবস্থাপক কামাল হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ মিঠুন সেন এবং ইসরাত চৌধুরী।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে CWCCI-এর নারী উদ্যোক্তাদের দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









