
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী সরকারী নিবন্ধিত সেবামূলক সংস্থা “ইসলামী সমাজ কল্যাণ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর অসহায় বিধবা ৩০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ উপলক্ষ্যে এক অনাঢ়ম্বর অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, সমাজের হত দ্ররিদ্র মানুষের জন্য বর্তমান সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে। যার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়ে যাচ্ছে। ফ্যামেলী কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন রকম সেবা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকারের এসব সেবা গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর বিভিন্ন প্রকার সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং পরিষদ এর সকল প্রকার সমাজসেবা মূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আত্ম কর্ম সংস্থানের জন্য পরিষদ এর পক্ষ থেকে প্রদত্ত সেলাই মেশিন বিক্রি বা হস্তান্তর না করে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজে এই সেলাই মেশিন কাজে লাগানোর আহ্বান জানান।
পরিষদ কর্মকর্তা সাংবাদিক মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সহ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিউল আলম ছুবহানী প্রমূখ।









