চলো যাই শান্তভাবে সুরেলা ধ্বনির রাজ্যে

চলো যাই শান্তভাবে সুরেলা ধ্বনির রাজ্যে। ১৪ বছরে পদার্পন করতে যাচ্ছে শান্তঞ্জলি সংগীত নিকেতন। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম (একুশে পদক প্রাপ্ত ও আন্তর্জাতিক প্রখ্যাত বংশীবাদক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর রীতা দত্ত (বরেণ্য শিক্ষাবিদ ও সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ)।

পরিবেশনায় থাকছে- সমবেত সংগীত, দ্বৈত সংগীত ও একক গান, নৃত্য, তবলার লহড়া, গীটার বাদন।

অনুষ্ঠান পরিচালনায় আছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্যামল দত্ত।

মন্তব্য করুন