টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজগার্ডেন ডেস্ক: টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ টেরীবাজারের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্তান ও ভাইবোনদের মধ্যে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি হিসেবে […]
গণশুনানিতে উপচে পড়া ভিড়, মানবিক প্রশাসনের দৃষ্টান্ত ডিসি জাহিদের

বাবার হাতে মেয়ের চিকিৎসার কাগজপত্র। মেয়ের হাতে ক্যানসারে আক্রান্ত মায়ের পরীক্ষার প্রতিবেদন। কেউ এসেছেন অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে। কারও কাঁধে চাকরি হারানোর পর জমে ওঠা ঋণের বোঝা। তাঁরা এসেছেন চট্টগ্রামের নানা প্রান্ত থেকে। কেউ আবার আসতে পারেননি—হাজার মাইল দূরে প্রবাসে বসেই যুক্ত হয়েছেন। তাঁদের উদ্বেগ দেশে ফেলে আসা জমি, বাড়ি আর সম্পত্তি […]
ডেঙ্গুতে মৃত্যু শূন্যে নামিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে: মেয়র শাহাদাত

ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপনার পাশাপাশি আক্রান্ত রোগী কোন এলাকা থেকে সংক্রমিত হয়েছেন, তা সঠিকভাবে শনাক্ত করে ওই এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, “ডেঙ্গু মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ […]
সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উন্নয়নকে আমরা স্বাগত জানাই। কিন্তু উন্নয়নের নামে যদি ক্রমাগত কৃষিজমি বিলীন হয়, মানুষের জীবিকা নষ্ট হয়, জলধারা ও খাল ভরাট হয় এবং ভূমি হারানো পরিবারগুলো আবাসনহীন উদ্বাস্তু হয়ে পড়ে তাহলে সে ধরনের উন্নয়নের দীর্ঘমেয়াদি সামাজিক ও পরিবেশগত মূল্য এক সময় পুরো অঞ্চলকেই বহন করতে হয়। […]
চলো যাই শান্তভাবে সুরেলা ধ্বনির রাজ্যে

চলো যাই শান্তভাবে সুরেলা ধ্বনির রাজ্যে। ১৪ বছরে পদার্পন করতে যাচ্ছে শান্তঞ্জলি সংগীত নিকেতন। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম (একুশে পদক প্রাপ্ত ও আন্তর্জাতিক প্রখ্যাত বংশীবাদক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর রীতা দত্ত (বরেণ্য শিক্ষাবিদ ও সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ)। পরিবেশনায় থাকছে- সমবেত সংগীত, দ্বৈত […]
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস কাল থেকে

কাল ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হবে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এই উপলক্ষ্যে চট্টগ্রামে গত বছরের ন্যায় এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া এর সমন্বিত উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে আগামীকাল ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা […]
বাকলিয়ায় ১৬ মামলার আসামি মুরাদসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় ১৬ মামলার আসামি মো. মুরাদ (৪৩)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন। পুলিশের দাবি, তারা ওই ঘটনায় জড়িত। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মো. শাহীনূর আলম। বুধবার (৩০ […]