
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ চারজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য তিন আসামি হলেন—রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ইমন ও আবুল হাসান ওরফে কালা হাসান।
মামলার তদন্ত কর্মকর্তা ১২ আসামির রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চারজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আটজনের আবেদন নামঞ্জুর করেন।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
খবরটি পড়েছেনঃ 14









