সাতকানিয়া পৌর জামায়াতের আমির হামিদ উদ্দিন আযাদের প্রতিবাদলিপি

নিউজগার্ডেন ডেস্ক: সম্প্রতি ‘চট্টগ্রাম প্রতিদিন’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে আমাকে জড়িয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম, ছবি এবং একটি কাটছাট (এডিট) করা অডিও কল রেকর্ড ব্যবহার করে যে ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে—তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মূলত আমার সামাজিক […]
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত চিকিৎসাসেবা পাচ্ছে: ড. জিয়াউদ্দীন

নিউজগার্ডেন ডেস্ক: রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী। দুর্গম ও প্রত্যন্ত উপজেলার এ হাসপাতালে সাম্প্রতিক সময়ে পরিদর্শনে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার মানসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, সমতলের হাসপাতালের চেয়েও রাজস্থলী উপজেলা স্বাস্থ্য […]
চট্টগ্রাম বন্দরে নতুন পে-স্কেলে বর্ধিত বেতন প্রদান সম্পন্ন

নিউজগর্ডেন ডেস্ক: জাতীয় বেতনস্কেল, ২০২৬ (৯ম পে-স্কেল) অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা নির্ধারণ ও পে-ফিক্সেশন কার্যক্রম সম্পূর্ণ অনলাইন, ডিজিটাল স্বাক্ষরযুক্ত এবং পেপারলেস পদ্ধতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে গত ১ নভেম্বর থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বর্ধিত বেতন এবং পেনশনভোগীরা বর্ধিত পেনশন পাচ্ছেন। পাশাপাশি চলতি নভেম্বর মাসেই সংশ্লিষ্ট সকলে ৩ মাসের বর্ধিত বেতনের বকেয়া […]
ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজগর্ডেন ডেস্ক: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি প্রয়োজনে রক্তের […]
বগাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ চারজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য তিন আসামি হলেন—রকি হোসেন পিচ্চি, মনির […]
৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ!

নিউজগর্ডেন ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত গ্যাস উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। গত মঙ্গলবার […]
শিক্ষার্থীদের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে: চসিক প্রশাসক

নিউজগর্ডেন ডেস্ক: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তার প্রতিও সবাইকে দায়িত্বশীল হতে হবে। সোমবার (২ নভেম্বর) ‘নিরাপদ […]
বর্ণাঢ্য র্যালি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সপ্তাহ

নিউজগর্ডেন ডেস্ক: উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সিবিট পুলিশ ফাঁড়ির […]