
নিউজগর্ডেন ডেস্ক: খুলনা জেলা স্টেডিয়াম থেকে আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ৬৪ জেলা সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন পরবর্তী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম প্রান্তে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
মোট ১০টি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠিত হবে এবং জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় শেষে আগামী জুন মাসে এ স্পোর্টস সম্পন্ন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসের মূল প্রতিপাদ্য বিষয় ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ও বিসিবি পরিচালক ই¯্রাফিল খসরু।
এসময় অতিথিবৃন্দরা খেলোয়ারদের সাথে হাত মিলিয়ে পরিচিত হন এবং কোতোয়ালী ও চকবাজার শিক্ষা থানার শিক্ষার্থী খেলোয়ারদের ফুটবল খেলার মাধ্যমে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, সিজেকেএস’র কর্মকর্তাবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









