শিবির নেতার ইন্তেকালে নগর জামায়াতের শোক, জানাযায় নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য এরফান উল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এক শোকবার্তায় নগর আমীর বলেন, এরফান উল্লাহর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক ও সবরে জামিল দান করুন।

এদিকে, সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে জোহরের নামাযের পর মরহুমের প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এরফান উল্লাহর মৃত্যুতে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি ইসলামী আন্দোলনের সহকর্মীরাও একজন প্রিয় মানুষকে হারিয়েছেন। মহান আল্লাহ তাঁর জীবনের সকল ভালো কাজ কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর পরিবারকে শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

জানাযায় আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও আমির হোসাইনসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন