ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী গড়ে তুলতে কাজ করছে চট্টগ্রাম চেম্বার: আমিরুল হক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামকে আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা এবং সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেম্বার সভাপতি আমিরুল হক। রোববার (৯ নভেম্বর) দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে […]
কর্ণফুলীতে এস আলমের খালি জায়গায় বসছে ট্রাক স্কেল, বাঁধা দিতে গিয়ে আহত বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি খালি জায়গায় ডিজিটাল ট্রাক স্কেল (ওয়েইব্রিজ) স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল আবছার ও তাঁর ছেলে নজিবুল হক মো. সৌরভ (২৬) আহত হয়েছেন। তাঁদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার […]
দুই দশকের অপেক্ষার অবসান, উদ্বোধন হলো আগ্রাবাদের বশির মোহাম্মদ সড়ক

নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত ও আধুনিক সড়ক হিসেবে উদ্বোধন হলো চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বশির মোহাম্মদ সড়ক। দীর্ঘদিন অবরুদ্ধ থাকা সড়কটি দখলমুক্ত করে আধুনিকায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার (৭ নভেম্বর) চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে বশির মোহাম্মদ সড়কসহ দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন […]
আদালতের রায়ে হোটেল সাউদিয়া উচ্ছেদ, সম্পত্তির দখল ফিরে পেল সোসাইটি

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডের পুরাতন গীর্জা এলাকায় অবস্থিত ‘হোটেল সাউদিয়া আবাসিক’ উচ্ছেদ করে সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। আদালতের রায় ও উচ্ছেদ আদেশের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে হোটেলটির দখল বুঝে নেয় দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। পরে হোটেলের মূল ফটকে তালা লাগিয়ে সিলগালা করা হয়। সোসাইটির মালিকানাধীন […]
শিবির নেতার ইন্তেকালে নগর জামায়াতের শোক, জানাযায় নেতৃবৃন্দের অংশগ্রহণ

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য এরফান উল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এক […]
চট্টগ্রামে যুবককে গুলি করে দুর্বৃত্তরা, হাসপাতালে ভর্তি

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগওে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে […]
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল বাস সহকারীর, আহত ২০

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরে ওভারটেক করার প্রতিযোগিতায় দুই বাসের সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক বাস সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ইপিজেডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর বাসটির দরজায় দাঁড়িয়ে ছিলেন। […]
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ

নিউজগর্ডেন ডেস্ক: ‘আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে।’ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা […]
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান

নিউজগর্ডেন ডেস্ক: বিগত ১৬ বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নান্দনিক চট্টগ্রাম নগরী ক্ষতবিক্ষত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর […]
দুর্নীতি-অনিয়ম বন্ধ করে চসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: নজরুল ইসলাম

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুর্নীতি, অনিয়ম, জলাবদ্ধতা ও নাগরিক সেবা প্রদানে ব্যর্থতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে এর […]