আওয়ামী অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে: জাকির হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আওয়ামী অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এদেরকে কিছুতেই সফল […]
আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইরফান। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম ওসমান ফারুক। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা কুতুব […]
হিন্দুদের সবচেয়ে বেশী ক্ষতি করেছে আওয়ামী লীগ: এরশাদ উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার দিচ্ছি। আমরা মনে করি, আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা। আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে আপনাদের শরীরেও সে রক্ত। তাই […]
বাংলাদেশ মেরিন একাডেমিতে নৌপরিবহন উপদেষ্টা!

নিউজগার্ডেন ডেস্ক: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আগামীকাল সোমবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম-পরিদর্শন করবেন। এতে একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সী-ফেয়ারার্স মেমোরিয়ালের […]
কাস্টমসে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা: সাইফুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বঞ্চিত ব্যাবসায়ী ফোরামের আহবায়ক ও বন্দর ইউজার এস এম সাইফুল আলম বলেছেন, চট্টগ্রাম কাস্টম হাউসে বেপরোয়া দুর্নীতি ও নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত, বিশেষত উৎপাদনমুখী শিল্প কারখানা। এ দুর্নীতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতি হচ্ছে নানা প্রক্রিয়ায়। এর একটি হল ডাটাবেজ পরীক্ষার নামে ইচ্ছামতো […]