চট্টগ্রাম সিআরবিতে নববর্ষের মঞ্চ ভাঙচুর

নিউজগার্ডেন ডেস্ক: মিছিল নিয়ে এসে মঞ্চে ভাঙচুর চালানোর পর চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের আয়োজন বাতিল ঘোষণা করেছে আয়োজক সংগঠন ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিল নিয়ে এসে আয়োজকদের সামনে ডিসি হিলের মঞ্চে ভাঙচুর চালানো হয়। এ সময় হামলা থেকে বাঁচতে আয়োজক সংগঠনের উপস্থিত সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান। […]

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মেয়র বলেন, গত ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতি যারা এখনো স্বীকার করে নিতে পারছে না, তারা এই দেশ এবং গণতন্ত্রপ্রিয় মানুষের কল্যাণ চায় না। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে বিশেষ […]

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আইইবি ও জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন গতকাল (৯ এপ্রিল) সন্ধ্যায়। মহবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশংসা করেন। তবে কতিপয় সাংবাদিক ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে অংশ নিয়ে যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে তাতে ক্ষোভ প্রকাশ […]

জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্রে ফিরতে হবে: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের যে সম্ভাবনার কথা বলেছেন সেটিকে নির্বাচনের রোডম্যাপ ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি। তিনি ১৩ এপ্রিল রোববার […]