চকবাজার চায়ের দোকানে চাঁদার জন্য দফায় দফায় হামলা

নিউজগার্ডেন ডেস্ক: সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রাম চকবাজার ফুলতলা মোড় এলাকায় ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী অমল মালাকারের দোকানে দফায় দফায় হামলা, ভাঙচুর করেছে কিশোর গ্যাং এর গডফাদার জাবেদের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা। তাদের হামলায় অমল সরকারের মাথা ফেটে রক্তে লাল হয়ে যায় সারা শরীর। সন্ত্রাসী জাবেদ উত্তেজিত অবস্থায় উপস্থিত মানুষের সামনেই হোটেলের ক্যাশ […]
পাঁচলাইশ এস এম নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে নবীন বরণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাটস্থ পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নবাগত ছাত্রীদের স্বাগত জানাতে এবং কলেজের নিয়মাবলী সম্পর্কে ধারণা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে […]
আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ি: মেয়র ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার অধ্যাপক ড. বনশ্রী মহাথের’র ৮৭তম জাতীয় প্লাটিনাম জয়ন্তী উদযাপন পরিষদ-২০২৫এর আয়োজনে বিনম্র বন্দনাসহ পুণ্যদান অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রতনশ্রী মহাথের। সভায় প্রধান […]
স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা মাথায় রেখে ব্যবসা করতে হবে: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: নিত্যপণ্যের দামে লাগাম টানতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বল্প আয়ে জীবনযাপনকারী মানুষের ক্রয়ক্ষমতার কথা ভেবে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ীদের শুধু মুনাফা নয়, সামাজিক দায়বদ্ধতাও বিবেচনায় নিতে হবে। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর আতুরার ডিপো নুর টাওয়ার সংলগ্ন ছিদ্দিক আহমেদ কেরানী সড়কে (পিয়াজি রোড়) […]
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের মেধাবৃত্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির সমর্থক সংগঠন ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘আলোকিত মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে’ এই পরীক্ষাটি মূলত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত দলটির ৩১ দফা কর্মসূচির আলোকে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক […]
আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না: রফিকুল ইসলাম খান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। শুক্রবার বাদে আসর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে […]
টেকনাফের বাহারছড়া থেকে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৬৬

নিউজগার্ডেন ডেস্ক: টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান, পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে। আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ […]