চট্টগ্রামে ৪২ ম্যাজিস্ট্রেট মাঠে

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম মহানগর ও উপজেলায় ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এ অফিস আদেশে তাদের নিয়োগ দেন।শনিবার থেকে মহনগরের ১৬টি থানা এলাকায় ১২ জন এবং ১৫টি উপজেলায় ৩০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। […]
পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক দল। অতীতে যারা ক্ষমতায় এসে ভুল পথে রাজনীতি করেছে, তারা কখনোই জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি। তাই ভোট কোনোভাবেই অপচয় […]
চট্টগ্রামে আন্তর্জাতিক কনফারেন্স

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সোসাইটি অব ইন্টাভেনশনাল কার্ডিওলজি’র (সিএসআইসি) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫’। শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর রেডিসন ব্লু চট্টগ্রামে এই কনফারেন্সে দেশি- বিদেশি প্রায় ৫৫০ জনের অধিক চিকিৎসক অংশগ্রহণ করবেন এবং উপস্থাপিত হবে […]
কারামুক্তি মিলছে না ছোট সাজ্জাদের

নিউজগার্ডেন ডেস্ক: দুই দিনে চাঞ্চল্যকর চারটি খুনের মামলায় উচ্চ আদালত থেকে এক সপ্তাহের ব্যবধানে জামিন পেয়েছেন চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। তবে তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি মিলছে না। আইনজীবীদের সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে, এর […]
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজগার্ডেন ডেস্ক: দেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর এবং আনোয়ারা উপজেলার মামুর খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইতিহাসের পাঠশালার পরিচালক ভাস্কর ডি কে দাশ […]
ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন হামলা করে নির্বাচনের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন হামলা করে নির্বাচনের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচনী উৎসবের এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে না দেওয়ার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের […]
ভূমি মন্ত্রণালয়ের অব্যবস্থাপনায় নাগরিকদের দুর্ভোগ চরমে

নিউজগার্ডেন ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের অব্যবস্থাপনায় নাগরিকদের দুর্ভোগ চরমে, যা মূলত দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য, লাল ফিতার দৌরাত্ম্য, ডিজিটাল সেবার ত্রুটি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে হচ্ছে; এর ফলে নামজারি, খতিয়ান সংশোধন, জমি কেনাবেচা ও খাজনা পরিশোধে সাধারণ মানুষ পদে পদে হয়রানি, বিলম্ব এবং অর্থ অপচয়ের শিকার হচ্ছেন, যা জনদুর্ভোগ বাড়িয়ে রাষ্ট্রের সেবামুখী ভাবমূর্তি নষ্ট করছে। ভূমির নামজারীর […]
চট্টগ্রাম মেরিন একাডেমিতে ৫৯তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির ৫৯তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন (পাসিং আউট) প্যারেড অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গনে পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেডে সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ […]