এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জুলাই ২০২৬ (সোমবার), ১৫ জুলাই ২০২৬ (বুধবার) এবং ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন […]

হাটহাজারীতে চাল বিতরণ করেন সালাউদ্দীন আলী

নিউজগার্ডেন ডেস্ক: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও […]

মানবিকতার চর্চার জন্য সুফিবাদ উন্মুক্ত দরজা: মাইজভাণ্ডারী

নিউজগার্ডেন ডেস্ক: সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিক সমাজ বিনির্মাণে সুফিবাদের আদর্শকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের […]

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেবে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়

নিউজগার্ডেন ডেস্ক: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত উপজেলাসমূহে ত্রাণ সহায়তা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। দুর্গত এলাকায় সাধারণ মানুষ ও গবাদিপ্রাণি অবর্ণনীয় দুর্ভোগের শিকার। খাবার, পানীয়জল, স্যানিটেশনসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপজেলায় রান্নাকরা খাবার, শুকনো খাবার ও ঔষধ, গবাদিপ্রাণির খাবার ও ঔষধসামগ্রী নিয়ে […]

জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ: ডা. শাহাদাত হোসেন

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে যাতে নগরবাসী দীর্ঘসময় জলাবদ্ধতার দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যে আমরা বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করছি। আমি নিজে মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে জলাবদ্ধতা নিরসনে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। […]

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ […]

দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দি ২০০ পরিবারের মাঝে যুবদলের শুকনা খাবার বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: দেশের বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের সহায়তায় কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মাঠপর্যায়ের নানা ইউনিটের পাশাপাশি বিভিন্ন জেলায় পানিবন্দি পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওর্য়াড় ডেইল পাড়া এলাকার পানি বন্দি ২০০ পরিবারের মাঝে জাতীয়তাবাদী যুবদলের শুকনা […]

চট্টগ্রামে বন্যাদুর্গত শ্রমজীবীদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও সেক্টরের উদ্যোগে নগরের বন্যাদুর্গত ও পানিবন্দী শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার, জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের স্থানীয় শাখা ও সেক্টরগুলো এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। ইপিজেড থানা: বন্দরটিলা এলাকায় আয়োজিত […]

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র নগদ অর্থ বিতরণ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় গত (১০) জুলাই শুক্রবার চান্দগাঁও ইএম মোটরস গ্যারেজ পার্কিংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত […]

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: ডা. শাহাদাত হোসেন

নিউজগর্ডেন ডেস্ক: ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ধার্মিকতা জাতিকে উন্নত করে। ধর্ম শান্তির বার্তা দেয় জাতিকে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের […]