
নিউজগর্ডেন ডেস্ক: দেশের বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের সহায়তায় কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মাঠপর্যায়ের নানা ইউনিটের পাশাপাশি বিভিন্ন জেলায় পানিবন্দি পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওর্য়াড় ডেইল পাড়া এলাকার পানি বন্দি ২০০ পরিবারের মাঝে জাতীয়তাবাদী যুবদলের শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াছিন আজাদ , পতেঙ্গা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, পতেঙ্গা থানা যুবদল নেতা আলমগীর হোসেন জুয়েল, মোঃ ইকবাল, নয়ন, জিলহজ্জ শাকিল, মামুন, মোঃ মিন্টু, প্রবীন বিএনপি নেতা মোঃ ছিদ্দিক, ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন রিয়াদ প্রমুখ।









