‘ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে’

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নিয়মিত সভায় সংগঠনের স্হায়ী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেছেন চট্টগ্রামে ডেঙ্গু দিনদিন মহামারীর আকার ধারণ করছে! চট্টগ্রামের সরকারি-বেসরকারি সব হাসাপাতালেই ডেঙ্গু রোগীব গিজগিজ করছে। কোনো হাসপাতালেই ডেঙ্গু রোগীর জন্য কোনো বেড খালি নেই। এমনকি হাসপাতালের বারান্দাতেও রোগী রাখার আর জায়গা নেই! এদিকে মেয়রের ক্রাশ প্রোগ্রামেও […]
চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই হবে না, নিজের শহর, সমাজ ও দেশের জন্য কী করা যায়, সেই চিন্তাও তোমাদের মধ্যে থাকতে হবে। তোমরাই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী […]
পলোগ্রাউন্ডে মেলা শুরুর আগেই উত্তেজনা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু হওয়ার আগেই উত্তেজনা দেখা দিয়েছে। মেলার প্রস্তুতিমূলক কাজ চলাকালে নির্মাণসামগ্রী ও সরঞ্জাম ভাঙচুর করে নিয়ে যাওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে মেলার আয়োজক চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব […]
সোনাগাজী সমিতি চট্টগ্রাম’র সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো: সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে একাধিক দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ মিনিটে, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনের (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ […]
ঘাটফরহাদবেগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদের মুসল্লি ও এলাকার যুব সমাজের উদ্যোগে সকল মরহুমের ইছালে সাওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার বাদ এশা মোহাম্মদ ইলিয়াছ সর্দার এর সভাপতিত্বে ও মাওলানা মোর্শেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ […]
সাত দিনে ডেঙ্গু হটস্পটমুক্ত সীতাকুণ্ড চান ডিসি জাহিদ

সাত দিন পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ডেঙ্গুর কোনো হটস্পট থাকবে না—এমন লক্ষ্য নিয়ে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমলে এই অভিযানকে সফল বলা যাবে না। শনিবার সীতাকুণ্ড পৌরসভায় সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন […]
চাটগাঁর চোখ পত্রিকার প্রীতি সমাবেশে চট্টগ্রাম নগর জামায়াত নেতৃবৃন্দ

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ‘চাটগাঁর চোখ’ পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চাটগাঁর চোখ’ […]