ইস্ট ডেলটা ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় টিম -০৬ (বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ) এর সাথে চট্টগ্রাম ইষ্ট ডেলটা ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আজ ০৬ নভেম্বর সকাল এগারোটায় চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও দুপুর বারোটায় প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে মতবিনিময়কালে ৩১ দফা ও ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস ঐতিহ্য সম্বলিত বই বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলের আহবায়ক সাইফুল আলম এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

এসময় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দূবৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। স্বাধীন বাংলাদেশে যতবারই গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততবারই জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের পক্ষে সন্মুখ সারিতে অবস্থান নিয়েছে। ছাত্রদের সার্বিক কল্যাণে ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল সর্বদা কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন