
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, সংষ্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মতো কথা বলছে। তবে ভূল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে। দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে। নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।
তিনি বুধবার (১৯ মার্চ) বিকালে নগরীর চন্দনপুরা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার ওয়ার্ডের চন্দনপুরা বিএনপির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
চন্দনপুরা বিএনপির সভাপতি শামশুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মৎ লুৎফুন্নেছা। উপস্থিত ছিলেন চন্দনপুরা বিএনপির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সামসেদ, বিএনপি নেতা জাহেদুল হক, ইকবাল হোসেন জিসান, জসিম আলী, হায়দার বাবু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনাছ, সেচ্ছাসেবক দল নেতা জাবেদ জোবায়ের, শিহাব খালেদ মুন্না, মোবারক হোসেন, নুরুজ্জামান বাবলু, নুরুল করিম বাপ্পী, নুর আহাম্মেদ নুরু, আবদুস ছোবাহান, মনসুর আলম রনি, রিপন আহামেদ, এরশাদ আলম জসিম, শহিদুল হক, পারভিন আক্তার, মো. হারুন, রনি, সায়েম প্রমূখ।









