গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে দ্বিমাসিক সমন্বয় সভা

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন আনোয়ারা উপজেলা নির্বাহিী অফিসার জনাব তাহমিনা আক্তার এবং আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি।
উপস্থিত ছিলেন ১১টি ইউয়নের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালতের দায়িত্ব পালনকারী ইউপি সদস্যবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়করী মোহাম্মদ মাহাবুবুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প -৩।
শুরুতেই গ্রাম আদালত সমন্বয়কারী আনোয়ারা উপজেলার মামলার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন গত জানুয়ারি ২০২৫ থেকে এপ্রিল, ২০২৫ মোট মামলা দায়ের হয় ৬০ টি বিপরীতে নিষ্পত্তি হয় মাত্র ৬ টি মামলা। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মোট মামলা দায়ের হয় ২৭২ টি নিস্পত্ত হয় ৮৬ টি মামলা।
সভাপতি মহোদয় প্রতিটি ইউনিয়ন ধরে ধরে প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম আদালত পরিচালনাকরী সদস্য বৃন্দের গ্রাম আদালত নিয়ে তাদের মতামত, চ্যালেঞ্জ জানতে চান।
সভাপতি মহোদয় গ্রাম আদালত নিয়মিত পরিচালনা করা। মামলার সংখ্যা বৃ্দ্িধ করা, পেন্ডিং মামলার নিস্পত্তি করা। নিয়মিত মাসিক এবং আইন শৃংঙ্খলা মিটিং করা এবং গ্রাম আদালতের প্রচার বাড়ানোর নির্দেশনা দেন। তারই ধারবাহিকতায় আগামী ২৩/০৫/২০২৫ উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে মাইকিং করার নির্দেশনা দেন।

মন্তব্য করুন