
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন ক্লিন সিটিতে পরিণত করতে এবং নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডাস্টবিন প্রদান করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি’র কাছে উক্ত ডাস্টবিন হস্তান্তর করা হয়।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ, হাসান মুকুল, মো. ফরিদ উদ্দিন, মাসুদ পারভেজ, কোতোয়ালী বিএনপির সাবেক সভাপতি মঞ্জু রহমান চৌধুরী, কোতোয়ালী বিএনপি’র সেক্রেটারী দিদারুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর, মো. দেলোয়ার, জামালখান ওয়ার্ডের সচিব জালাল আহমদ চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রাজন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।









