শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে বিএসপিপি, চট্টগ্রাম শাখার কর্মসূচি

নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক ,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার, কিংবদন্তী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ৩০ মে ২০২৫, শুক্রবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ উপলক্ষে ঐদিন সকাল দশটায় সম্মানিত পেশাজীবীদের বিপ্লব উদ্যানে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

মন্তব্য করুন