চকবাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় ইঞ্জিনিয়ার জাহেদ আফসার চৌধুরী নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত (৪ মে) ১১টার সময় নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহেদ আফসার চৌধুরী চকবাজার এলাকার মৃত নুরুল আবছার চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগ নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অর্থের যোগানদাতা ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে চকবাজার থানার এসআই গিয়াসউদ্দিন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটিয়েছে বলেও জানান।

মন্তব্য করুন