সাংবাদিকসহ দেশবাসীকে জাহিদুল করিম কচি’র ঈদ শুভেচ্ছা

নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিক নেতা সহ সর্বস্তরের দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

এক শুভেচ্ছা বার্তায় জাহিদুল করিম কচি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ ভয়, আতঙ্ক ও নানা রাজনৈতিক নিপীড়নের মধ্যে ঈদ উদযাপন করেছেন।

গতানুগতিকভাবে ঈদ এলেও মানুষের মনে ছিল না প্রকৃত ঈদের আনন্দ। গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। তাই দীর্ঘ প্রয় দেড়যুগ পর দেশবাসী স্বস্তি ও তৃপ্তির সঙ্গে ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছেন। তবে আমরা বিশ্বাস করি, যেদিন দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন- সেদিনই প্রকৃত অর্থে ঈদের পূর্ণ আনন্দ ফিরে আসবে এই জাতির জীবনে।

তিনি আরও বলেন, মানুষের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। এ প্রত্যাশায়, চট্টগ্রাম সহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

মন্তব্য করুন