নগরীর বিষাক্ত ভ্রমণ

সজিবুর রহমান আবিদ

নগরীর বুকে থেমে আছে সময়,
চাকার শব্দে নেই কোনো সুর,
অস্থির হাওয়া ঘামে ভেজা মুখে—
জানলায় দাঁড়িয়ে তাকায় এক নারী দুর।

হর্ণ বাজে, বাজতেই থাকে,
আকাশ কাঁপে যান্ত্রিক চাপে,
অ্যাম্বুলেন্স থেমে আছে মাঝপথে—
বাঁচা-মরার খেলা চলে তার চাপে।

রিকশায় বসে স্কুলের শিশু,
চোখে তার ঘুম আর বিষণ্নতা,
ক্লাসে পৌঁছায় না, জ্যামে হারায়—
শৈশব যেন আটকে গেছে ব্যস্ততা।

এক পাশে বৃদ্ধ—হাঁপাতে হাঁপাতে,
জীবনের শেষ বেলার ক্লান্তি নিয়ে,
আরেক পাশে যুবক—চোখে আগুন,
তাড়াহুড়োর ধোঁয়া হুইলে দিয়েই।

শুধু গতি নয়, থেমে আছে বিবেক,
সুবিধা কার? কষ্ট সবার,
নগর সভ্যতা কি সত্যিই সভ্য?
নাকি আমরা হাঁটি এক বিষাক্ত ভ্রমার?

এই শহর কি চলবে এভাবেই চিরকাল?
নাকি জ্যামের দেয়াল ভাঙবে কেউ সাহস নিয়ে?
যেখানে চলাচল হবে মসৃণ, সুশৃঙ্খল—
আর মানুষ ফিরবে মানুষ হিসেবেই, বুক পেতে নিয়ে।

মন্তব্য করুন