বাঁশখালী পৌর সভায় ফ্রেন্ডশিপ সোসাইটির কমিটি গঠন

মুহাম্মদ সাঈদুল ইসলাম, বাঁশখালী: সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার পূর্ণাঙ্গ কমিটিতে
ওসমান গণি মুজাহিদকে সভাপতি মোহাম্মদ রিদুয়ানকে সাধারণ সম্পাদক করে ৯১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

কমিটিতে উপদেষ্টা পরিষদ, প্রবাসী উপদেষ্টা, স্থায়ী পরিষদ গঠন ও সাবেক সভাপতি এন এম নাছির উদ্দিনকে প্রধান নির্দেশক, এ টি এম কফিল উদ্দিনকে মুখপাত্র, জিয়াউল হাছান হোসাইনীকে প্রধান সমন্বয়ক এবং জসিম উদ্দিনকে তথ্য প্রযুক্তি ও মিডিয়া সেল প্রধান করা হয়।

এ ব্যাপারে প্রধান পৃষ্ঠপোষক কামরুল ইসলাম হোসাইনী বলেন-ফ্রেন্ডশীপ সোসাইটি জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন।

আশাকরি অতীতের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আর্তমানবতার কল্যানে কাজ করে গণমানুষের আস্হা অর্জনে সক্ষম হবে এ প্রত্যাশা করছি।

মন্তব্য করুন