
নিউজগার্ডেন ডেস্ক: বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি বিষেশতঃ নারী ও শিশুর সহজতর প্রবেশাধিকার নিশ্চিতকরন, দরিদ্রদের ন্যায় বিচার প্রাপ্তিতে আইনজীবীদের ভুমিকা উন্নয়ন এবং আইন ও বিচার ব্যবস্থার মূল্যায়ন পূর্বক প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘নাগরিকতা’ প্রকল্পের আওতায় মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনের পরিকল্পনা করে।
চট্টগ্রাম জেলায় মানবাধিকার ও ইএসসি রাইটস নিয়ে দীর্ঘ সময় মাঠ পর্যায়ে বাস্তবায়ন ক্ষেত্রে অভিজ্ঞ অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ—ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের আন্তরিক তৎপরতায় চট্টগ্রামে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর ‘নাগরিকতা’ প্রকল্পের আওতায় মানবাধিকার আইনজীবী ফোরাম গঠিত হয় এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতায় সম্পন্ন হয়।
এতে সর্বসম্মতিতে সভাপতিত্ব করেন, সিনিয়র বিজ্ঞ আইনজীবী এড. প্রবীর ভট্টাচার্য। বক্তব্য রাখেন, রূপম তালুকদার, এড. রাহাত উদ্দীন ইসমত, এড. সৈকত সেন, এড. আনজুমান আরা আনজু, এড. মমতাজ বেগম মুক্তা, ফারজানা আক্তার উর্মি এড.এম এখতিয়ার রোমান ওরিয়েন্টেশন অনুষ্টানের পরিচালনায় ছিলেন, নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আলাউদ্দীন, মানবাধিকার আইনজীবী ফোরাম গঠন বিষয়ক ধারণাপত্র পাঠ করেন প্যারালিগ্যাল শ্রাবস্তী মজুমদার জুঁই, ওডেব পরিচিতি তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন সজল দে, প্রধান নির্বাহীর পক্ষে বক্তব্য রাখেন ফয়েজুল আবেদীন, মোছাম্মাৎ পপি আক্তার প্রমুখ।









