আন্তর্জাতিক মানের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে নগদ এক্সপ্রেস

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে নগদ এক্সপ্রেস লিমিটেড। এরই অংশ হিসেবে চট্টগ্রামের বায়েজিদে প্রায় ৩৫ হাজার বর্গফুট আয়তনের একটি অত্যাধুনিক হাব উদ্বোধন করা হয় ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, পরিচালক মো. আলমগীর হোসেন, ডিরেক্টর অব লজিস্টিক্স লোটন মো. কুতুব উদ্দিন, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট মো. কায়সার ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লোটন মো. কুতুব উদ্দিন বলেন, “লজিস্টিক্স সেক্টর বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর একটি। আমরা চট্টগ্রামে এমন একটি আধুনিক হাব তৈরি করেছি যা দক্ষিণ-পূর্বাঞ্চলের লজিস্টিক্স কার্যক্রমে গতি আনবে।”

তিনি আরও বলেন, “নগদ এক্সপ্রেসের এই হাব থেকে প্রতিদিন প্রায় ১ লাখ পার্সেল হ্যান্ডেল করা সম্ভব হবে, যা দেশের ই-কমার্স, কর্পোরেট ও রিটেইল গ্রাহকদের জন্য দ্রুততম সেবা নিশ্চিত করবে।”

কায়সার ইসলাম বলেন, “দেশব্যাপী ৬০টিরও বেশি হাবে নেটওয়ার্ক গড়ে তুলেছে নগদ এক্সপ্রেস। আগামী বছরে এ সংখ্যা ১০০ ছাড়াবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে এমডি মো. আবুল কালাম আজাদ বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। দেশের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশ হয় এই বন্দরনগরী দিয়ে। তাই চট্টগ্রামেই আমরা আমাদের অন্যতম প্রধান হাব স্থাপন করেছি।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মন্তব্য করুন