আলোর পাতা সম্পাদক এমরান চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: লেখক, কলামিস্ট, আলোর পাতা সম্পাদক এমরান চৌধুরী গতকাল ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও আত্মীয়স্বজন রেখে যান।
প্রথম জানাজা কদম মোবারক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু ও মরহুমের বড় ভাই নাট্যজন অভীক ওসমান। জানাজা পড়ান অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, সিটি কর্পোরেশন অপর্ণাচরণ কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, শিশুসাহিত্যিক জসিম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার মিজানুর রহমান শামীম, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, ইফতেখার মারুফ প্রমুখ।

বাদ এশা চন্দনাইশের বরকল নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম একাডেমি, আলোর পাতা সুহৃদ, স্বকাল সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন