
নিউজগার্ডেন ডেস্ক: গত ৪ এপ্রিল রাত অনুমান ৯ টায় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তার উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শর্টগান, কিরিচ, দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ এলোপাতাড়ি গুলাগুলি ও মারামারির ঘটনা সংগঠিত হয়।
উক্ত ঘটনায় সন্ত্রাসী মোরশেদ খান এর নেতৃত্বে ফারুক হোসেন এবং মোঃ হোসেন সহ অন্যান্য আসামীদের হাতে থাকা পিস্তল, শর্টগানের ছোঁড়া গুলিতে পথচারী শিশু মোঃ ফাহিম (১৩) এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়া সহ ৪ জন ভিকটিম গুরুতর আহত হয়।
ঘটনার সংবাদ পেয়ে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হয়ে ২টি দেশীয় তৈরী কিরিচ সহ ৪ জন আসামীকে গ্রেফতার করে। ভিকটিমগণ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত ঘটনায় পথচারী শিশু ভিকটিম মোঃ ফাহিম এর বাবা মোঃ সোলাইমান বাদশা বাদী হয়ে সন্ত্রাসী মোরশেদ খান, শওকত, ফারুক এবং হোসেন সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা রুজু হয়।
পুলিশ কমিশনার’র দিক নির্দেশনায় বাকলিয়া থানার একটি বিশেষ আভিযানিক টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের ভাড়া বাসা থেকে গত ৫ এপ্রিল রাত আড়াইটায় একটি দেশীয় লোহার তৈরী শর্টগান ও ০২ টি কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা রুজু হয়। পরবর্তীতে গত ০৬/০৪/২০২৬ইং তারিখ গুলিবর্ষণকারী আসামী শওকতকে এবং গত ০৭/০৪/২০২৬ইং তারিখ আসামী হোসেনকে বাকলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে পুলিশ কমিশনার সার্বিক তত্ত্বাবধানে বাকলিয়া থানার একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল রাত অনুমান সাড়ে ১০ টায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার মোঃ ফারুক হোসেন (৫০), পিতা-মৃত শাহজাহান, মাতা-জীবন নেছা, সাং-চরভূতি, চৌরাস্তা, ভবানী সোলেমান পটোয়ারীর বাড়ী, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর বর্তমানে-মিয়াখান নগর, ম্যাচ ফ্যাক্টরী, ইলিয়াছের কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।









