
নিউজগার্ডেন ডেস্ক: মুসলিম এডুকেশন সোসাইটির নব গঠিত এডহক কমিটির প্রথম সভা সোসাইটির সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন এর সভাপতিত্বে অদ্য ২৬মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। তিনি নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেন।
এডহক কমিটির সভায় মুসলিম এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সদস্যদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন এবং ২৪ এর জুলাই বিপ্লবে শহীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোসাইটির আজীবন সদস্য আবুল বশর খান।
সভায় আগামী দিনে সোসাইটির কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্ব সহকারে আলোচনা হয়। এডহক কমিটির সভায় উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, সদস্য আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এড: জিয়া হাবিব আহসান, অধ্যক্ষ শরীফ মসিউদ্দোলা, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, এডভোকেট এস. এম ইকবাল চৌধুরী, এডভোকেট জায়েদ বিন রশীদ।
এডহক কমিটির সভার পূর্বে নবনির্বাচিত সভাপতি বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়া উদ্দিন সোসাইটির প্রাঙ্গণে উপস্থিত হলে সোসাইটির আজীবন সদস্যবৃন্দ ফুলের তোড়া নিয়ে সভাপতিকে বরণ করে নেন। এডহক কমিটির সভার পূর্বে আজীবন সদস্যদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আজীবন সদস্যদের মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, এডভোকেট জিয়া হাবিব আহসান, মোশারফ হোসেন, ডাঃ ওহিদুল আলম, নুর নাহার বেগম কুমকুম।
উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য এডভোকেট আবদুল খালেক শাহাজাহান, ডা: শাহ আলম, আবুল বশর খান, সৈয়দ নেছার উদ্দিন ভুলু, এডভোকেট কানিজ কাউসার চৌধুরী, এডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ, মো: নজরুল হোসেন শুকরিয়া, মুহাম্মদ আলী খান, কুতুব উদ্দিন চৌধুরী, হাফিজ আহম্মদ মজুমদার মিলন, আজিজুল বারী, সরওয়ার আলম চৌধুরী, শাব্বির আহম্মদ, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জসিম উদ্দিন, কলিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন সাগর, আনিসুল হক, জানে আলম, আবুল বশর প্রমুখ।
সভাশেষে সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন সোসাইটির শত বছর উদযাপন স্মারক গ্রন্থ নব গঠিত কমিটির সভাপতি ড. মো: জিয়াউদ্দীনকে প্রদান করেন।









