শ্রমিক দল নেতা আজিমের সঙ্গে জাবেদ আবছার চৌধুরীর মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিমের সঙ্গে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং মানবিক সংগঠক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা শহীদুল ইসলাম রনি, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মোঃ আলমগীর, মোঃ বাদশা এবং চকবাজার থানা যুবদল নেতা মোঃ আব্দুর শুক্কুর জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পাশে শ্রমিক দলের ৮৭টি অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সভাটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন