
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা কাল ৩ জুলাই (শুক্রবার) সকাল ১১টায় ঠাকুরবাড়ীস্থ পারিজাত ভবনের পারিজাত মঞ্চে অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচীর মধ্যে রয়েছে-শোক প্রস্তাব গ্রহণ, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, হিসাব-নিকাশ পর্যালোচনা, নিরীক্ষা রিপোর্ট পেশ ও অনুমোদন, খসড়া বাজেট পেশ ও অনুমোদন এবং বিবিধ আলোচনা।
অনুষ্ঠিতব্য সাধারণ সভায় পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা-সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ, সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী ও প্রচার-প্রকাশনা সম্পাদক রনজিত কুমার শীল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
খবরটি পড়েছেনঃ ১১









