আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের চারা বিতরণ কর্মসূচি 

মোহাম্মদ নেজাম উদ্দিন আনোয়ারা হতে: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ) সকাল ৯টায় উপজেলার দক্ষিণ গুয়াপঞ্চক গাউছিয়া শরীফিয়া এবতেদায়ী ও ফোরকানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষুধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিয়দের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মেম্বার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী আবদুল মালেক, শফিক রোজেন, মেরিন একাডেমির প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, আজিম, কোরবান আলী,রবিউল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আব্দুল্লাহ, সভাপতি মোরশেদ মান্নান, সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফি আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মেম্বার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য করুন