
মোঃ ছরওয়ার কামাল: টানা বৃষ্টিতে সরবরাহ কমে আসায় চট্টগ্রামে বৃহত্তর কাঁচাবাজার রিয়াজ উদ্দিন বাজারে সবজির দাম বেড়েছে। বাজার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে ও দাম নাভিশ্বাস তুলছে ক্রেতাদের।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রামের বৃহত্তর কাঁচাবাজার রিরাজ উদ্দীন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে বেগুন কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বেড়ে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। কাঁকরোল প্রতি কেজি ৩০ থেকে ৫০কেজি বিক্রি হচ্ছে।
পাশাপাশি অন্যান্য সবজি মধ্যে টমেটো ৬০ বেড়ে থেকে ৭০ টাকা, বরবটি ৩০ থেকে বেড়ে ৫০ টাকা, পটোল ৩০ বেড়ে থেকে ৪০ টাকা, টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ বেড়ে টাকা, ঢ্যাঁড়স ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
কাঁচা মরিচের কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছে।
লাউ প্রতিটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।
মুরগির বাজারেও কিছুটা বেড়ে বলে জানান ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগি ১৫৫ কেজি প্রতি ১৭০। তবে দাম কমেছে ৩৮০ এবং সোনালী মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃষ্টি কারণে সরবরাহের কমেছে। দাম বাড়ার সম্ভবনা রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের এই উচ্চমূল্যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বেড়েই চলেছে।
রিয়াজ উদ্দীন বাজারে মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, কয়েক দিন বৃষ্টির কারণে মাছ কমে এসেছে। প্রতিটি মাছের কেজিতে ২০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, রুই ২৫০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২৩০ টাকা। বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা।পাঙ্গাশ ১৫০ থেকে ১৭০ টাক।
বাজারে আসা ছওয়ার কামাল নামে এক ক্রেতা বলেন, বৃষ্টি হওয়ার পর রাস্তায় এত পানি জমেছে যে হাঁটা কষ্টকর হয়ে গেছে। ময়লা পানি মাড়িয়ে বাজারে যেতে হয়েছে। তার ওপর বাজারে এসে দেখি সব ধরনের সবজিসহ মাছে মুরগি দাম বেড়েছে।
তিনি বলেন, বৃষ্টি অজুহাতে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে।
বাকলিয়ার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, সরবরাহ কমেছে কি না জানি না, কিন্তু বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। আরও বাড়তে পারে।
বিক্রেতারা জানান, বৃষ্টিতে ভিজে আড়ত থেকে মাল কিনেছেন। পাইকারিতে দাম বেশি হলে আমাদের তো কিছু করার থাকে না। আমরা তো আর লোকসান দিয়ে বিক্রি করবো না। পাইকারি বাজারে দাম কমলে, তখন আমরাও কম দামে বিক্রি করতে পারবো।
সবজি বিক্রেতা হাবিবুর রহমান বলেন, আমরা চাই কম দামে বিক্রি করতে। সবজির দাম কম থাকলে আমাদের বিক্রি বেশি হয়। কিন্তু পাইকারিতে দাম বেশি থাকলে আমাদের কিছু করার থাকে না। বৃষ্টি হলে সবজির সরবরাহে সমস্যা হয়, এতে দাম বাড়ে।
অন্যান্য নিত্যপণ্যের বাজার স্বাভাবিক আছে বলে জানান বয়বসায়ীরা।









