
নিউজগার্ডেন ডেস্ক: আটাব গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জোনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা নগরীর জিইসি সার্কেলে অভিজাত রেষ্টুরেন্ট কপার চিমনি রেষ্টুরেন্ট গত ১২ জুলাই, রবিবার সন্ধ্যায় আটাবের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাব চট্টগ্রাম জোনের সদ্য সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবু জাফর, বক্তব্য রাখেন, মুহাম্মদ ইদ্রিস মিয়া, সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, মাহমুদুল হক পিয়ারু মুহাম্মদ নুরুল আমিন, ফারুক আহমেদ শাহিন, গোলাম কিবরিয়া মুহাম্মদ ওসমান গনী ইভিপি প্রার্থী, ফারুক আহমেদ শাহিন, মুহাম্মদ ওসমান গনী (জেবিসি) এস এম মাসুদ গিয়াস উদ্দীন, মিরাজ উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, নাসির উদ্দীন, মুহাম্মদ সাফা, নুরুল করিম ওগোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু জাফর বলেন, বিগত কমিটি আটাব সদস্যদের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছে যেমন অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ পরিচালনায় নীতিমালা প্রণয়ন, সিন্ডিকেট বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহন ও অবৈধ ট্রাভেল এজেন্সি গুলোকে সরকারের লাইসেন্স ধারী এজেন্টে পরিনত করা। এসব কাজ করতে গিয়ে বিগত কমিটি সিন্ডিকেটের রোষানলে পড়ে। ওটিএ ও সিন্ডিকেট গ্রুপ এক জোট হয়ে বিগত কমিটিকে কাজ করতে দেইনি। তাই আগামী নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্ট মনোনীত আরেফ – আফসিয়া সমর্থিত এস এম ইব্রাহিম ও নান্টুকে পূর্ন প্যানেলে বিজয়ী করলে আটাব হবে আটাব সদস্যদের কল্যাণময়ী সংগঠন ও আস্থার ঠিকানা।
তিনি ভোটারদের উদ্যেশ্যে বলেন, আটাব আমাদের প্রানের সংগঠন, আমি এবার নির্বাচন করছিনা, আপনারা আমাদেরকে বার বার বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সব সময় আপনাদের সাথে ছিলাম আছি থাকবো এস এম ইব্রাহিম- নান্টু প্যানেল আমার প্যানেল আপনারা এই প্যানেলকে পূর্ণ প্যানেলে বিজয়ী করবেন। আমি সবসময় আপনাদের সাথে থাকবো।
সভাপতির বক্তব্যে এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, আমাদের আন্দোলন টিকেট সিন্ডিকেট, মজুতদার এবং ওটিএর বিরুদ্ধে আর সাধারণ সদস্যদের কল্যাণে কাজ করায় আমাদের প্রত্যয় তাই আগামী নির্বাচনে এস এম ইব্রাহিম -নান্টু প্যানেলকে বিজয় করার আহবান জানান।









