বন্যা দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন সিদ্দিকী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের বাহার ঘোনায় বন্যা দুর্গত ১৭০টি পরিবারের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে আমীর হোসেন ফাউন্ডেশন। বিশিষ্ট সমাজসেবক, আলেমে দ্বীন ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার সিদ্দিকী আজ বৃহস্পতিবার লালখান পাড়া মোখতার পুকুরপাড় এলাকায় এ সহযোগিতার অর্থ তুলে দেন।
এসময় তিনি বলেন, পাহাড়ি ঢল ও বন্যায় অনেকের কাঁচাঘর ভেঙে মাটির সাথে মিশে গেছে। এসব অসহায় গৃহহীন অমানুষ এখন নিরুপায় হয়ে বিভিন্নজনের বাড়িতে বসবাস করছে। অনেকের বাড়িতে জমিয়ে রাখা শস্য আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে। সর্বস্ব হারানো এসব মানুষ এখন সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান মাওলানা লিয়াকত আখতার সিদ্দিকী। পরে তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে নগদ সহযোগিতার অর্থ তুলে দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে মিলাদ পাঠ ও মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন মাওলানা মোস্তাহসান বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আলিম উল্লাহ, শ্রমিক নেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন