
নিউজগার্ডেন ডেস্ক: প্রতিষ্ঠার ১৯ বছর পূর্ণ করে ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
সোমবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ আলমগীর নূরের সভাপতিত্বে এবং প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও বিএনপি নেতা এম এ হাসেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম এ হাসেম রাজু, চেয়ারম্যান মোঃ আলমগীর নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মাটি ও মানুষের নেতা। তাঁর আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও রাষ্ট্রীয় উন্নয়ন এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিবুল আহসান চৌধুরী সোহেল, গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক একেএম অলিউল্লাহ হক, নুরুল হাকিম, সৌদি আরব বিএনপি নেতা মনজুর হাসান, সহসভাপতি শফিকুর রহমান, দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সদস্যসচিব মোঃ মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ইয়াসিন চৌধুরী রানা, মোঃ ফারুক, শিরিন জাহান শিরিন, কামরুন নেছা, খোরশেদ চেয়ারম্যান ও সৈয়দ ওবায়দুল করিম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৭ সালের ১২ অক্টোবর মোঃ আলমগীর নূরের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চর্চা ও গবেষণা করে আসছে। দুই দশকে পদার্পণ উপলক্ষে সংগঠনটি ৪৭ দফা ও ৩১ দফার তুলনামূলক গবেষণা, ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং নীতি-গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।









