
কাজী ফারহান হায়দার: নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে নবায়নযোগ্য জ্বালানি কি? নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যে শক্তির উৎস নিঃশেষ হয় না। স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায়। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাকে নবায়ন যোগ্য জ্বালানি হিসেবে অবহিত করা হয়।
প্রাকৃতিক শক্তির উৎস যেমন- সূর্যের আলো ও তাপ, বায়ুপ্রবাহ, পানি প্রবাহ, ভূ-তাপ, সমুদ্র তরঙ্গঁ, সমুদ্র তাপ, জোয়ার -ভাটা, জৈব শক্তি যেমন- বায়োগ্যাস, বায়োফুয়েল ইত্যাদি। এছাড়াও শহরের আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল নবায়ন যোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। নবায়ন যোগ্য জ্বালানি পরিবেশ বান্ধব ও কার্বন নিঃসরন মুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যপকভাবে প্রচলন থাকলেও বর্তমানে কার্বন নিঃসরন কমানো ও পরিবেশের কথা বিবেচানা করে নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহারের দিকে নজর দিচ্ছে। বিশ্বের যেসব দেশ কার্বন-ডাইঅক্সাইড নিঃসরনকারী সেসব দেশ বৈশ্বিক চাপের কারনে কার্বন নিঃসরন কমানোর জন্য নবায়ন যোগ্য শক্তির ব্যবহার বাড়াচ্ছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, দূষন এবং শক্তির ভারসাম্যের জন্য নবায়ন যোগ্য শক্তির প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা তৈরী হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও নির্ভরতা কমিয়ে গ্রীন হাউস গ্যাসগুলোর বায়ুমন্ডলের উপস্থিতির পরিমান কমানোর জন্য নবায়ন যোগ্য শক্তির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে।
কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস একবার ব্যবহার করলে তা পুনরায় ব্যবহার করা যায় না। তাই এইসব গ্যাস ব্যবহারে যেসব উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে বায়ুমন্ডলে কার্বন নিঃসরনের পরিমান নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।
বিশ্বব্যাপী কয়লা খনিগুলো থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়া অত্যন্ত ঝুকিপূর্ন। অনেক কয়লা খনিতে দূর্ঘটনা ঘটেছে যাতে প্রাণহানি ও প্রচুর। কয়লার ব্যবহারের কারনে বায়ু দূষন হচ্ছে। কয়লার ছাই ও বিষাক্ত তরল নির্গমনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। কয়লা ভিত্তিক চুল্লী ও পারমানবিক চুল্লীতে ব্যবহৃত পানি বাইরে ছড়িয়ে পড়লে তাতে পানি দূষন হওয়ার ঝুকি থেকে যাচ্ছে।
আন্তর্জাতিক শক্তি সংস্থার পর্যালোচনা মতে সৌর বিদ্যুৎ থেকে প্রাপ্ত বিদ্যুৎতের ব্যবহারের মাধ্যমে আগামী ৫০ বছরের মধ্যে পরিবেশের ক্ষতিকারক গ্রীন হাউস গ্যাসের নির্গমন নির্ধারিত লক্ষ্য মাত্রায় নামিয়ে আনার প্রচেষ্টা চালানো অব্যাহত রাখা এবং উপযুক্ত পরিবেশ তৈরী করা জরুরী হয়ে পড়েছে।
আমাদের লক্ষ্য রাখতে হবে জীবাশ্ম জ্বালানি সীমিত তাই ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা নির্ভর করবে নবায়যোগ্য শক্তির উপর। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষনের কারনে মানুষ জীবাশ্ম জ্বালানির উপর আস্থা রাখতে পারছেনা। নবায়নযোগ্য শক্তির জন্য খরচ বেশি এবং প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ায় এতে আগ্রহ কম থাকা স্বাভাবিক। এছাড়াও সৌরশক্তি ও বায়োগ্যাস এর জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়। নবায়ন যোগ্য শক্তির দ্রুত বর্ধনশীলতার কারনে মানানসই ব্যাটারি ব্যবস্থা অনেক উন্নত হচ্ছে। পৃথিবীর অনেকগুলো দেশই স্মার্ট-গ্রীড পদ্ধতি স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে হলে কার্বন নিৎসরনের পরিমান কমাতে হবে, তা নিশ্চিত করতে হলে জ্বালানির উৎসের পরিবর্তন আনতে হবে। শক্তির উৎপাদন বিতরন, সংরক্ষন প্রতিটি ধাপে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তি দ্বারা প্রতিস্থাপন ও শক্তি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও আচরনগত পরিবর্তন ঘটাতে হবে। উদাহরন হিসেবে আমরা যদি ধরি গাড়ির জ্বালানি তেলের পরিবর্তে সৌরশক্তি অথবা অন্য কোন জ্বালানি ব্যবহরের উদ্যোগ নিতে হবে। বৈশ্বিক কার্বন নিঃসরনের প্রায় ১৪% যানবাহনের জ্বালানি পোড়ানো থেকে আসে। এজন্য সৌর বিদ্যুৎ উৎপাদন, সৌর প্যানেল বসিয়ে বৈদ্যুতিক গ্রীডে পরিবর্তন আনতে হবে। এছাড়াও বিভিন্ন শক্তির চার্জার, ব্যাটারির প্রযুক্তি বিকাশ করে ইলেকট্রনিক গাড়ির প্রসার ঘটানো জরুরী হয়ে পড়েছে। ইলেকট্রনিক যানবাহনের চার্জিং সুবিধা, ব্যাটারি ব্যবস্থাপনা, ওয়ার্কশপ তৈরী করা প্রয়োজন। কার্বন নিঃসরন কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিম্ন কার্বন নিঃসরনযুক্ত শক্তি ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
যান-বাহনের গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য গণ পরিবহনের পরিমান বাড়াতে হবে। কারন বাস ও ট্রেন এক সাথে অনেক যাত্রী পরিবহন করতে পারে। বৈদ্যুতিক যানবাহন পরিবহনকে কার্বনমুক্ত করে বায়ু দূষন কমাতে পারে।
বাসা বাড়ীতে রান্নার ক্ষেত্রে ইলেকট্রিক ইন্ডাকশন ষ্টোভ ব্যবহার করে বিকল্প জ্বালানীর সুযোগ সৃষ্টি করা যেতে পারে। বিশ্বব্যাপী ভবন নির্মান, রক্ষনাবেক্ষন, ভবনের উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে সৌর শক্তির ব্যবহারের মাধ্যমে ভবনের বিদ্যুতের চাহিদা পূরন করা যেতে পারে।
উন্নয়নশীল দেশগুলোর গ্রামাঞ্চলে মানুষ রান্নার জন্য কাঠ বা গোবরের উপর নির্ভরশীল যা পরিবেশ দূষন করে। এই ধরনের জ্বালানি থেকে প্রচুর ধোঁয়া বের হয়। পাশাপাশি কাঠের জন্য বনভূমি ধ্বংস হচ্ছে। বাসা বাড়ির রান্নার কাজে সৌর শক্তির ব্যবহার বাড়ানো ও বিকল্প শক্তির সন্ধান করা যেতে পারে।
শিল্প-খাত মোট ব্যবহৃত শক্তির এক তৃতীয়ংশের বেশি ব্যবহার করে। এই শক্তির বেশিরভাগ তাপ উৎপাদন, তাপ নিয়ন্ত্রন, মেশিন চালানো ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। শিল্প খাতে জীবশ্ম জ্বালানি ও অন্যান্য উৎস থেকে জ্বালানী সংগৃহীত হয় যার ফলে কার্বন নিঃসয়ন কমানো এখানে খুবই জটিল।
বিমান পরিচালনা, যুদ্ধক্ষেত্রে বিভিন্ন যুদ্ধ জাহাজ পরিচালনা করতে জ্বালানি তেলের উপর নির্ভর করতে হয়। এছাড়াও যুদ্ধ ক্ষেত্রে বিভিন্ন জীবাশ্ম জ্বালানির স্থাপনা, তেল স্থাপনায় হামলা ফলে বৈশ্বিক কার্বন নিৎসরনের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে , যার ফলে পরিবেশ মারত্মক বিপর্যয়ের মুখে পড়ছে। বৈশ্বিক জ্বালানির নিরাপত্তা ও পরিবেশের কথা বিবেচনা করে আমাদের নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। নবায়ন যোগ্য জ্বালানীর ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী। নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি নিয়ে আলোচনা করা যাকঃ-
১। দেশের প্রতিটি শহরে বহুতল ভবনে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করা যাতে প্রতিটি ভবন থেকে সৌর বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়। ফলে ভবনের বিদ্যুৎ সাশ্রয় হবে যা শিল্প বা অন্যান্য খাতে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে সরকার ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য সহজ শর্তে ঋণ ও আর্থিক প্রনোদনার ব্যবস্থা করতে পারে।
২। দেশের গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া যাতে বাসা বাড়ির প্রয়জনীয় বিদ্যুৎ ও রান্নার কাজ সৌর বিদ্যুাতের সাহয্যে করা যায়।
৩। শহরে ও গ্রামের রাস্তায় সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুতের সাহায্যে সড়ক বাতিতে বিদ্যুৎ সরবরাহ করা।
৪। শহরের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুাৎ তৈরী করা যায়। এছাড়া ও গ্রামাঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়া।
৫। দেশের সম্ভাব্য নদ-নদীর পানি ব্যবহার করে জল বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাতে বিদ্যুতের চাহিদা বিকল্প উৎস থেকে মিটানো যায়।
৬। দেশের উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া।
৭। বর্তমানে হাইড্রোজেন জ্বালানি খুবই জনপ্রিয় পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশেও হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের উদ্যেগ নেয়া।
৮। ইলেকট্রনিক গাড়ীর পরিমান বাড়ানো দরকার। এজন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন করা, ব্যাটারির সংগ্রহ ও সংরক্ষনের ব্যবস্থা করা।
৯। ব্যক্তিগত গাড়ীর সংখ্যা কমিয়ে গন পরিবহনের ব্যবস্থা করা। এছাড়াও যদি সম্ভব হয় দ্রুত ইলেকট্রনিক ট্রেনের ব্যবস্থা রাখা যাতে বাতাসে কার্বন নিৎসরন কমানো যায়।
১০। নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা। সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ যেহেতু নির্দিষ্ট মাত্রায় সব সময় পাওয়া যায় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।
১১। নবায়ন যোগ্য জ্বালানির থেকে বিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত প্রয়োজনীয় সকল উপকরণ আমদানি, তৈরি, বাজারজাত করন প্রতিটি পর্যায়ে কর অবকাশ সুবিধা দিলে নবায়ন যোগ্য জ্বালানির চাহিদা ও যোগানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আশা করা যায়।
১২। নবায়ন যোগ্য জ্বালানি উৎপাদন প্লান্টের সাথে যুক্ত টেকনেশিয়ান, ইলেকট্রেশিয়ান, প্রোকৌশলী সহ সংশ্লিষ্ট সকললে উন্নততর প্রশিক্ষনের ব্যবস্থা করা এবং উৎসাহব্যাঞ্জক প্রণোদনার ও পুরষ্কারের ব্যবস্থা করা।








