
ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের ৩৩ নম্বর ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ফিরিঙ্গা বাজার ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ফিরিঙ্গা বাজার এলাকা সবসময় শান্তিপ্রিয়, সম্প্রীতিপূর্ণ ও ব্যবসাবান্ধব অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি এই এলাকার সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জানমালের ক্ষতি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।









